করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আসাদুল হক খান। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মারা যান ডা. আসাদুল হক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার স্ত্রীও করোনা আক্রান্ত এবং একই হাসপাতালে চিকিৎসাধীন।

এফডিএসআরের হিসাবে, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৮১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন চিকিৎসক।

এমবি