বৈরি আবহাওয়ার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ৭টায় রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে রোববার রাত ৯টায় এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়।

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল ৭টায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর