শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন জোন পরিদর্শনের সময় সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি

বিনিময় করেন সেনা প্রধান।

সেনা প্রধান হেলিকপ্টারযোগে লংগদু জোনে আসলে তাকে অভ্যর্থনা জানান, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

সেনা প্রধান জানান,পার্বত্য অঞ্চলে প্রত্যন্ত দুর্গম পাহাড়ে সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে যথাযত দায়িত্ব পালন করছেন এবং সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদুল ফিতরের দিন ছুটে আসেন পাহাড়ে।

এ সময় সেনা প্রধান জানান, পবিত্র ঈদের দিনে তাদের পবিরার পরিজন ছেড়ে পেশাগত দায়িত্ব পালনে পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঈদের এই বিশেষ দিনে তাদের পাশে থেকে তাদের ই একজন হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি খুবই আনন্দিত।

আমি তাদের সাথে কথা বলেছি, পবিত্র ঈদের দিনে তাদের সাথে এসে ঈদ আনন্দ উদযাপন করায় তারা খুবই খুশী ও আনন্দিত।

এন