মৃত শিশুকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) জিম্মি করে অর্থ আদারের আভিযোগ উঠেছে রাজধানীর পদ্মা জেনারেল হসপিটালের বিরুদ্ধে
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ২৯০, সোনারগাঁও রোডে অবস্থিত ওই হাসপাতালের বিরুদ্ধে শিশুর স্বজনরা এ অভিযোগ করেন।
নিহত শিশুর নাম জান্নাতুল নাঈমা নিলুফা (০৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মুজিবুর রহমানের মেয়ে।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর মৃত্যু শিশুকে আইসিইউতে রেখে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে। খবর পেয়ে র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের ৬জনকে ১০ লাখ টাকা জরিমানা করেন আদালত।
মৃত নিলুফার বাবা মুজিবুর রহমান জানান, মুখ দিয়ে ফেনা বের হওয়ায় রোববার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি করেন মেয়েকে। কিন্তু ভর্তির পর কোনো স্বজনকে দেখা করতে দেওয়া হয়নি।
‘এমনকি মেয়ের কী অবস্থা তাও জানানো হয়নি। সকালে এখানে র্যাবের কর্মকর্তারা এলে তাদের বিষয়টি জানানো হয়। তাদের কাছে মেয়ের মৃত্যুর বিষয়টি জানান হাসপাতালের লোকজন।’
এ সময় গত ২৪ ঘণ্টায় ২০ হাজার টাকা ভাড়া হয়েছে বলে জানান তিনি।
ওএফ





