জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মারধরের অভিযোগে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, সোমবার আক্কেলপুর বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়োগসংক্রান্ত বিষয়ে আলোচনা চলছিল। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক খোকন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানকে মারধর করেন। এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসার থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

কেএইচ