টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুরে ১০০ পরিবারের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাবলম্বী সোসাইটি কার্যালয় যোগীপালে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিত করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সাবলম্বী সোসাইটির মাধ্যমে বিনামূল্যে ল্যাট্রিন উপকরণ রিং, স্লাব বিতরণ করা হয়। তারা সবাই দূর্গাপুর ইউনিয়নের রামদেবপর, দূর্গাপুর, প্রতিমহামজানি ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের শহরাতল গ্রামের বাসিন্দা।

সাবলম্বী সোসাইটি পরিচালক আজিজুল হক জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নূর মোহাম্মদ মিয়া, কালিহাতী সমাজ সেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ,

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসনে, সিডা টাঙ্গাইলের নির্বাহী পরিচালক শামছুল হক মহসিন, দশাকিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে সাবলম্বী সোসাইটি কার্যালয়ে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে তিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এআর