প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন প্রকার দাবি ছাড়াই আমরা বেতন বৃদ্ধি করেছি কেননা আপনাদের নিজস্ব সত্বা আছে। আপনারা দেশের ৮০ থেকে ৮৫ ভাগ কাজ করে থাকেন।
প্রকল্প করার সময় কোথায় কি করছেন সেদিকে আপনারা নজর রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রকল্প সঠিকভাবে করছেন না কি প্রকল্পকে কেন্দ্র করে কমিশন নেয়ার চিন্তা করছেন?

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইডিবি’র জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দাবি ছাড়াই আমরা যে পরিমাণ বেতন বৃদ্ধি করেছি তা কোনো দেশেই এমনটি করেনি।

এসএম