রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে রওশান আরা (৬২) এবং ওই বাসার গৃহপরিচারিকা কল্পনা (১৫) খুন হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী থানার এসআই পরিমল চন্দ্র তাদের লাশ উদ্ধার করেছেন। তবে প্রাথমিকভাবে তাদের খুনের কারণ জানাতে পারেনি পুলিশ।
এসআই পরিমল চন্দ্র জানান, বিকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর আলামত সংগ্রহ করে সন্ধ্যার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।
জেএ





