ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম মোজাম্মেল হক।
ফেসবুক আইডির মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি দেয়ায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের সোলায়মানকে ঘাঘরাপাড়া গ্রামের মোজাম্মেল হক একাধিকবার তার ফেসবুক আইডি থেকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় সোলায়মান বাদী হয়ে বুধবার রাতে মোজাম্মেলকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
ওই মামলায় পুলিশ মোজাম্মেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই শাওন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে।
এএইচ





