সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন সালুটিকর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বুধবার গভীর রাতে ওই মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৯ এর একটি দল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালুটিকর বাজারের পাকা রাস্তার ঢাল থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলো কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি (ডিজি) করা হয়েছে।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই