ভারত থেকে অবৈধ পথে পাচার হয়ে আসার পর মঙ্গলবার বিকালে বেনাপোল বাজার থেকে প্রাইভেটকারসহ ৯০ লাখ টাকার ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বিজিবি।
২৬ বিজিবি কেনাপোল কোম্পানি সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, চোরাকারবারীরা ভারত থেকে চন্দন কাঠের একটি চালান সীমান্ত পার করে বেনাপোল বাজারে অবস্থান করছে- এ ধরণের সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি সদস্যরা বেনাপোল বাজারের পুরাতন পৌর ভবনের সামনে একটি প্রাইভেট কার জব্দ করে।
এসময় চোরকারবারীরা পালিয়ে যায়। পরে গাড়ির ভেতর থেকে ২০০ কেজি চন্দন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চন্দন কাঠের মূল্য ৯০ লাখ টাকা বলে বিজিবি কর্মকর্তা জানান।
এ ব্যাপারে বেনাপোল থানায় একটি মামলা হয়েছে।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





