আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় মেট্রোরেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আয়োজিত সমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

সাম্প্রদায়িক উগ্রবাদ রুখতে দেশের সব সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান।

এমকে