আর্মস ফোর্সেস ওয়ার কোর্স (এ এফ ডব্লিউ সি) এর ৪৪ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক।

এ সময় সেনাবাহিনী ২৫,নৌবাহিনীর ৫ ও বিমান বাহিনীর ৫ জন উচ্চ পর্যায়ের অফিসারসহ মোট ৪৪ জন পরিদর্শনকারি ছিলেন ।

ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক ও বেনাপোল কাষ্টমসের কমিশনার শওকাত হোসেন বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখান । বাংলাদেশ -ভারত পাসপোর্ট যাত্রীরা কিভাবে যাতায়াত করে, আমদানি-রপ্তানি প্রক্রিয়া,শুল্কায়ন প্রক্রিয়া এবং পণ্য খালাস প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান,আমদানি-রপ্তানি প্রক্রিয়া, পাসপোর্ট যাত্রী পারাপার, শুল্কায়ন প্রক্রিয়া এবং পণ্য খালাস প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিকেলে বিজিবি বিএসএফ'র যৌথ প্যারেড(রিট্রিট সিরিমনি) প্রদর্শন করেন এবং প্যারেড দুই অধিনায়কের হাতে উপহার সামগ্রী তুলে দেন। সন্ধ্যায় প্রতিনিধি দলটি বেনাপোল ত্যাগ করেন ।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ