ফরিদপুরের মধুখালী পৌরসভার (২৯ মার্চ) অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি সমর্থিত সম্মিলিত নাগরিক ঐক্যজোট প্রার্থী মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে।
শাহাবুদ্দিন আহমেদ সতেজ জানান, রাত দুইটার দিকে ৪০/৫০ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে এবং ওই বাড়িতে অবস্থানকারী প্রাক্তন বিএনপি সংসদ সদস্য শাহ মো. আবু জাফরকে খুঁজতে থাকে। তাদের না পেয়ে দুর্বৃত্তরা ঘরের দরজা, দেয়াল ও টিন কুপিয়ে ভাঙচুর করে।
শাহ মো. আবু জাফর জানান, হামলার বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পেরে আমরা পালিয়ে থাকায় হামলাকারীরা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি।
এ দিকে মধুখালী থানার অফিসার ইন চর্জ (ওসি) মো. রুহুল আমীন জানান, বিএনপি সমর্থিত প্রার্থীর বাড়িতে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।
কেএইচ





