বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান থানার মজলিশে শুরা সদস্য মো. মাসুম বিল্লাহ গত ৩১ মার্চ বিকেল ৬.৩০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেছেন-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সকাল ৯.৩০ টায় নামাজে জানাজা শেষে মরহুমকে ঢাকার খিলবাড়ীরটেক গোরস্তানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাজায় গুলশান থানা আমীর ও সেক্রটারি, ভাটারা থানা আমীর সহ বিপুল সংখ্যখ সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। তার তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দেবিপুর গ্রামে।

শোকবাণী: মো. মাসুম বিল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

এক শোকবাণীতে মহানগরী উত্তর আমীর মো. মাসুম বিল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। মহানগরী আমীর তার শোকাহত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্যধারণের তাওফিক কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

এএস