গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা ময়লা আবর্জনার স্তূপে কুকুরের সাথে খাওয়া দেখা মিলেছে এক পাগলের।

বাংলাদেশে যখন মহামারী করোনাভাইরাস সম্পর্কে সরকার জনগণকে সচেতন করতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নিজে এবং অপরকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি কাজ করছেন।

ঠিক সে মুহূর্তে গোবিন্দগঞ্জ পৌরসভার রাজমতি মার্কেট থেকে টি এন্ড টি রোডের মাস্টারপাড়া কোন ডাস্টবিন না থাকায় বিভিন্ন বাসাবাড়ি ময়লা আবর্জনা রাস্তায় রাখা হয়।

নিয়মিত এসব পরিষ্কার না করায় প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ পথচারীদের এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করেন পথচারীরা।

আজ দুপুর ১২ টার দিকে ওই ময়লা-আবর্জনা স্তরে অজ্ঞাত এক পাগলকে কুকুরের সাথে বাসা বাড়ির পচা-বাসি খাবার খেতে দেখা যায়। পৌরসভার ভুক্তভোগী মানুষ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দেওয়ার জন্য জরুরি আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

রুবেল/এএস