মাগুরার শ্রীপুরে শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ২০০০ ব্যাচের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রাথমিক রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

‘এসো মিলি বন্ধুত্বের টানে এই বিদ্যা প্রাঙ্গণে’ স্লোগানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো: রফিকুল আলা ডেন্টু ও শিক্ষক ননী গোপাল ঘোষ রেজিস্ট্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ণমিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ২০০০ ব্যাচের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম খান সদস্য সচিব মোঃ ফরিদ হোসেন যুগ্ন আহবায়ক মোঃ ডাবলু মোল্লা শেখ মিজান লবণ ও মির্জা  জুয়েল।

পূর্ণমিলনী অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিন।

সাইফুল্লাহ/এমআর