দেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।

রোববার সকালে নগরীর শামসুর রহমান রোডে এ মিছিল বের করা হয়। মহানগরী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইমরান খালিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহানগরী শাখার ছাত্রকল্যান সম্পাদক তালহা জোবায়ের, সাবেক ছাত্রকল্যান সম্পাদক এসএম সুমন, মনিরুল ইসলাম, আরাফাত হোসেন,রাফসান জানি, নাজমুল ইসলাম, বখতিয়ার হোসেন, আমিরুল ,সাইফুল, নাঈম, প্রমুখ।

ইআর