নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ (০৫ জুলাই) রোববার বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায়, সোনাইমুড়ী ও কবিরহাটে একজন করে মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৩৪ জন। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬৪, মৃত্যু ৪৯ জন ও সুস্থ হয়েছেন ১১০৩ জন।

ডা. মাসুম ইফতেখার জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৮৩ জন।

এমবি