করোনাভাইরাসের শঙ্কায় যাত্রী কমে যাওয়ায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কমিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একইসঙ্গে ঢাকা-সৈয়দপুরসহ বেশ কয়েকটি রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ (১৫ মার্চ) রোববার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কমাল বিমান বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যাবস্থাপক সুশান্ত দত্ত। ঢাকা-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট চালু ছিল।
এদিকে ঢাকা-সৈয়দপুর ছাড়াও আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।
এমবি





