চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কারাগার থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়া সেই আলোচিত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ২০১৩ সালের ১৫ জানুয়ারি দায়েরকৃত মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। ফলে উপজেলা পরিষদ আইনের ১৩ খ (১) ধারা অনুসারে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।


জেএইচ