জয়পুরহাটের পাচবিবি উপজেলার বীরনগর গ্রামের তুলশী গংঙ্গা নদী থেকে বেলাল হোসেন (৩৬) নামের এক ভ্যান চালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃতু বেলাল হোসেন বীরনগর গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও গ্রামবাসীর সুএে জানা যায়, সকাল সাড়ে নয়টা দিকে তুলশী গংঙ্গ নদীতে হাত পা বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখে স্থানীয় কিছু লোকজন থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধূনিক হাসপাতালে পাঠিয়ে দেয়।

পাচবিবি থানার ওসি আবু হেনা মস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাচবিবি বাজার থেকে বাড়ী ফেরার পথে হাত পা বেঁধে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যায় দুবৃর্তরা। এবং পৃর্ব শক্রতার জের ধরে হত্যা করা হতে পারে বলেও ধারনা করা হচ্ছে।

এমকে