মানিকগঞ্জের দুই উপজেলা থেকে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়।

রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটক কর্মীদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচজন ও সিংগাইর উপজেলার ছয়জন রয়েছে।

জেলা বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেএইচ