পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুরে ১২ ইউপিতে রাত পোহালেই কাল ভোট। কাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে এসব ইউপিতে। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা।

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। এরই মধ্যে ভোট অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১২ ইউপিতে ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।

নির্বাচনকে ঘিরে সহিংসতার আশংকা করছেন ভোটার ও প্রার্থীরা। সদর উপজেলার পূর্বাঞ্চল সন্ত্রাসকবলিত এলাকা হওয়ায় এ সহিংসতার আশংকা করছেন অনেকেই। বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগ প্রার্থী ও তাদের সমর্থক কর্তৃক হুমকি-ধামকি ও ভোট কারচুপির অভিযোগ করে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। এ নির্বাচন নিয়ে উত্তেজনা ও অজানা শঙ্কা কাটছে না ভোটার ও প্রার্থীদের।

এদিকে, হাজিরপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. নিজাম উদ্দিন মুন্না নির্বাচনী পরিবেশ নিয়ে গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, গণভবনে সংশ্লিষ্ট এক ব্যক্তির আত্মীয় হওয়ায় ও জেলা আওয়ামী লীগের মনোনয়ন বানিজ্যের কারণে শেখ হাসিনার নির্দেশ অমান্য করা হয়েছে। তৃণমূলের ভোট না নিয়ে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হয়েছে বলে তার অভিযোগ। এর প্রতিবাদ স্বরূপ তিনি প্রার্থী হয়েছেন জানিয়ে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ভোট কারচুপি করে নেয়ার আশংকা প্রকাশ করেন এ প্রার্থী। ইতোমধ্যে তার কর্মী সমর্থকদের হুমকি ধমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

অন্যদিকে, ভবানীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম মাস্টার, তেওয়ারীগঞ্জে বিএনপি'র চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম, চন্দ্রগঞ্জে মো. আনোয়ার হোসেন ও বশিকপুরের বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন কিরণ স্ব স্ব ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও নৌকা সমর্থক কর্তৃক হুমকি-ধামকির অভিযোগ করে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি জানান। তবে আওয়ামী লীগের প্রার্থীরা অভিযোগ অস্বীকার করেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ সম মাহতাব উদ্দিন জানান, সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। এক্ষেত্রে সকল প্রার্থী ও জনগণকে সহযোগিতা করার আহবান জানান পুলিশ সুপার।

লক্ষ্মীপুরে ১২ ইউপি নির্বাচন কাল, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯৮টি
লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Currently 0/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

লক্ষ্মীপুরে ১২ ইউপি নির্বাচন কাল, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯৮টি
 
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুরে ১২ ইউপিতে রাত পোহালেই কাল ভোট। কাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে এসব ইউপিতে। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। এরই মধ্যে ভোট অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১২ ইউপিতে ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।

নির্বাচনকে ঘিরে সহিংসতার আশংকা করছেন ভোটার ও প্রার্থীরা। সদর উপজেলার পূর্বাঞ্চল সন্ত্রাসকবলিত এলাকা হওয়ায় এ সহিংসতার আশংকা করছেন অনেকেই। বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগ প্রার্থী ও তাদের সমর্থক কর্তৃক হুমকি-ধামকি ও ভোট কারচুপির অভিযোগ করে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। এ নির্বাচন নিয়ে উত্তেজনা ও অজানা শঙ্কা কাটছে না ভোটার ও প্রার্থীদের।

এদিকে, হাজিরপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. নিজাম উদ্দিন মুন্না নির্বাচনী পরিবেশ নিয়ে গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, গণভবনে সংশ্লিষ্ট এক ব্যক্তির আত্মীয় হওয়ায় ও জেলা আওয়ামী লীগের মনোনয়ন বানিজ্যের কারণে শেখ হাসিনার নির্দেশ অমান্য করা হয়েছে। তৃণমূলের ভোট না নিয়ে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হয়েছে বলে তার অভিযোগ। এর প্রতিবাদ স্বরূপ তিনি প্রার্থী হয়েছেন জানিয়ে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ভোট কারচুপি করে নেয়ার আশংকা প্রকাশ করেন এ প্রার্থী। ইতোমধ্যে তার কর্মী সমর্থকদের হুমকি ধমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

অন্যদিকে, ভবানীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী  চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম মাস্টার, তেওয়ারীগঞ্জে বিএনপি'র চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম, চন্দ্রগঞ্জে মো. আনোয়ার হোসেন ও বশিকপুরের বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন কিরণ স্ব স্ব ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও নৌকা সমর্থক কর্তৃক হুমকি-ধামকির অভিযোগ করে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি জানান। তবে আওয়ামী লীগের প্রার্থীরা অভিযোগ অস্বীকার করেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ সম মাহতাব উদ্দিন জানান, সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে।  এক্ষেত্রে সকল প্রার্থী ও জনগণকে সহযোগিতা করার আহবান জানান পুলিশ সুপার।

- See more at: http://www.bd-pratidin.com/up-elections/2016/05/27/147329#sthash.KHZOcJBi.dpuf