টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ার উল্কার বাড়িতে অস্ত্র উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আখতারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব পাড়ার মৃত ফরিদ হোসেন ড্রাইভারের ছেলে উল্কার বাড়িতে অস্ত্র উদ্ধার করতে অভিযানে যায় পুলিশ।
এসময় উল্কা টের পেয়ে টাঙ্গাইল থানার এএসআই নুরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার বুকে দুটি ও হাতে একটি গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তার সঙ্গীয় সদস্যরা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা।
খবর পেয়ে পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে ছুটে যান। উল্কা পলাতক রয়েছে।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম//জেইউ
জাতীয়
টাঙ্গাইলে অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ
টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ার উল্কার বাড়িতে অস্ত্র উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।