কুড়িগ্রামের নাগেশ্বরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ার অপরাধে রেজাউল করিম বাবু (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ায় নাগেশ্বরী থানা পুলিশ রাতেই তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।
রোববার তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে মামলা দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলা সদরের টিঅ্যান্ডটি পাড়ার ফয়জার রহমানের ছেলে রেজাউল করিম বাবু কিছু দিন থেকে ফেসবুকে বর্তমান সরকার সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করে আসছিলো। এ কারণে পুলিশি নজরদারীতে ছিল ওই যুবক।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইআর





