ফরিদপুরের ভাঙ্গায় অগ্নিকাণ্ডে একটি মুরগির খামার ভস্মীভূত হয়েছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে খামারের কেয়ার টেকার মহসিন মাতুব্বর (৪০) নিহত হন।

বৃহস্পতিবার ভোর রাতে ভাঙ্গা উপজেলার ঘাড়য়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে ছালাম মাতুব্বরের মুরগির খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ শ্রীবাস বাড়ৈ জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে গোটা খামারে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় খামারে আটকা পরে অগ্নিদ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মহসিন মাতুব্বর মারা যান।

ছালাম মাতুব্বর জানান, আগুনে তার ফার্মে থাকা প্রায় ৭শত মুরগি, মুরগির খাবার ও ফার্মটি পুড়ে যাওয়া ১০/১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এমবি