আনুষ্ঠানিক কোনও ঘোষণা না দিলেও আজ (২২ আগস্ট) শুরু হচ্ছে না রোহিঙ্গা প্রত্যাবাসন।
বৃহস্পতিবার দুপুরে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানালেন, সাক্ষাৎকার নেয়া ২৯৫টি রোহিঙ্গা পরিবারের কেউই স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি না।
রোহিঙ্গা শরণার্থীদের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত এবারও শুরু করা গেল না প্রত্যাবাসন কর্মসূচি। তবে তৃতীয় দিনের মতো তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার চলছে।
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, ‘রোহিঙ্গাদের অনাগ্রহে শুরু করা গেলো না প্রত্যাবাসন’
ব্যাপক প্রস্তুতি ও উদ্যোগ থাকা সত্ত্বেও রোহিঙ্গা শরনার্থীদের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত এই দফায়ও শুরু করা গেলো না প্রত্যাবাসন কর্মসূচী।
এর আগে গত বছর নভেম্বর মাসে একই রকমের একটি প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যায়।
শালবাগান ক্যাম্প ইনচার্জ মো. খালেদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রত্যাবাসন শুরু হয়নি।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাসহ (ইউএনএইচসিআর) বিভিন্ন এনজিওর সমন্বয়ে এই কার্যক্রম চলবে।
এমবি





