শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালত চত্বরে দলীয় নেতাকর্মীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির একাংশের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের চৌরঙ্গী থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের কাছে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





