মেহেরপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক বিএনপি ও জামায়াতের ১৬ কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এরআগে বৃহস্পতিবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আহমার উজ্জামান জানান, আটক সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

এমএম