পরপর পাঁচটি প্রস্তাবে পূর্ণ ঐক্যমত না আসায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত জানানোর ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানান।

এসময় তিনি বলেন, 'আমরা গত কয়েকদিন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেছি। এসবের পরিপ্রেক্ষিতে আজকে সংশোধিত সমন্বিত প্রস্তাব দিয়েছি। কমিশনের প্রস্তাবে ৫ সদস্যের বাছাই কমিটি ছিল। কমিটিকে আরও এক্সপান্ড করার কথা বলেছি। সর্বশেষ সাবেক বিচারপতি এবং আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতিকে কমিটিতে রাখার কথা বলেছি।'

এমএম