মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেলা আ.লীগের সাবেক সভাপতি ও মাগুরা-২ আসন থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য,সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী আজ।

আজ বুধবার সকালে ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক শেষে ভায়না গোরস্তান থেকে শোকর‌্যালী বের হয় ।

এসময় শোক র‌্যালীতে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, পৌরআওয়ামীলীগসহ, পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকমীসহ সদরের ১৩ ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেয়।

র‌্যালী শেষে শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু প্রমুখ। তাছাড়া শিশু হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য সেবাসহ নানা কার্যক্রম পরিচালিত হয়েছে ।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে ১৯৭১ সালে মাগুরা সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন তিনি। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পুর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এম.পিএ নির্বাচিত হন। এছাড়া ১৯৭৯,১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টারিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যু হয়।

সাইফুল্লাহ/এএস