রংপুরের পীরগাছায় মো. রাসেল মিয়া নামে এক আওয়ামী লীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মনিরামপুর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেলের বাবার নাম মৃত নজরুল আমীন।
পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
রংপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গভীর রাতে ঘুম থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে ৫০ গজ দূরে ধারোলো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা রাসেলকে খুন করে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি।
শুক্রবার দুপুরে নিহত রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
এমআর





