গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় সোহাগ মিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বিকালে বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা হাটের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি (বগুড়া ট-১১-১৫৪২) আটক করা হয়েছে।
তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, সোহাগের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোহাগ ও তার সহপাঠীরা মোটরসাইকেলের টায়ার দিয়ে বৃষ্টির মধ্যে মহাসড়কে খেলছিল।
এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয় সোহাগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





