পঞ্চগড়ে ভেজাল ঔষধ রাখার দায়ে কলিকাতা হারবাল ও হ্যানিম্যান হোমিও হলকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠান দুটি থেকে জব্দ করা প্রায় ৫০ হাজার টাকার অনুমোদনহীন ও ভেজাল ঔষধ জনসম্মুখে বিনষ্ট করে।
মঙ্গলবার সন্ধা ৬ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফেরদৌস ইসলাম ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যায় শহরের কলিকাতা হারবাল ও হ্যানিম্যান হোমিও হলে অভিযান চালায়। ভেজাল ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে কলিকাতা হারবালকে ২৫ হাজার ও হ্যানিম্যান হোমিও হলকে ১০ হাজার টাকা জরিমানা করে।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন। #
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ
জাতীয়
পঞ্চগড়ে ভেজাল ঔষধ রাখায় ইউনানী প্রতিষ্ঠানকে জরিমানা
পঞ্চগড়ে ভেজাল ঔষধ রাখার দায়ে কলিকাতা হারবাল ও হ্যানিম্যান হোমিও হলকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠান দুটি থেকে জব্দ করা প্রায় ৫০ হাজার টাকার ভেজাল ঔষধ বিনষ্ট করে।





