চুয়াডাঙ্গা সদর থানার এসআই ফকির পান্নু মিয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. রশীদুল হাসানবুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৮ জুলাই রাতে এসআই ফকির পান্নু মিয়া চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতাল পাড়া থেকে এক শিশুকে দিয়ে বোমা উদ্ধার করান। বিষয়টি অবগত হয়ে তদন্তের পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





