দেশব্যাপী হরতাল অবরোধের নামে নাশকতা বন্ধ এবং শ্রমিক নির্যাতন, হত্যা, মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ বরিশাল মহানগর কমিটি।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোডে) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন বলেন, সাধারণ মানুষ জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। এসব যারা করছেন, তারা কোনো মতেই মানুষের কল্যাণ চান না।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, সাধারণ মানুষের লাশের ওপর দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন কখনো ফলপ্রসূ হবে না। তাই পণ্য ও যাত্রীবাহী পরিবহনে পেট্রোলবোমা মেরে শ্রমিক ও যাত্রীদের হত্যা বন্ধের দাবি জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি মাহাতবউদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, যুগ্ম-সম্পাদক তাসলিমা বেগমসহ অন্যরা।

জেআই