নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের তমা ব্রিক ফিল্ড থেকে বিদেশী মদ ও গাজা সহ একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার সকাল ৮টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট সংলগ্ন তমা ব্রিক ফিল্ড থেকে কোম্পানীগঞ্জ থানার এস.আই রবিউল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বোতল বিদেশী মদ ও ৪ কেজি গাজা সহ মাদক সম্রাট নুর নবী (৩৮) কে গ্রেফতার করে।
নুর নবী একই এলাকার মুজাফ্ফর আহমদের ছেলে। সে দীর্ঘদিন থেকে ওই ফিল্ডকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে মদের ব্যবসা চালিয়ে আসছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নুর নবী কে প্রধান আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা করে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল মজিদ জানান, নুর নবী এলাকার মাদক সেবী ও মাদক ব্যবসার সাথে জড়িত। অপর দিকে তমা ব্রিক ফিল্ডের মালিক সাহাব উদ্দিন এর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
অপর দিকে জেলার চাটখিল উপজেলা শাহপুর থেকে গত রাত গোপন সংবাদেও ভিক্তিতে দেশী একটি এলজি ও এক রাউন্ড গুলি সহ সুমন নামে এক সন্ত্রাসীকে আটক করছে চাটখিল থানা পুলিশ।
চাটখিল থানা ওসি নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন সুমনের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
এসএইচ





