করোনা ভাইরাসের কারণে পিছিয়ে পড়া হতদরিদ্র ভ্যানচালক বিল্লালের ভ্যান ক্রয়ে এগিয়ে এলেন আমেরিকা প্রবাসী মিয়া মোতাকাব্বেরুল ইসলাম পিকুল। তাঁর আর্থীক সহযোগিতায় আজ (২৯ জুন) সোমবার দুপুরে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থা র মাধ্যমে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার অফিস কক্ষে করোনার কারণে কর্মহীন অসহায় বিল্লালকে একটি ইজ্ঞিন চালিত অটোরিকশা ভ্যান প্রদান করা হয়।

সমাজসেবা অফিসার মোঃ ওয়াসিম আকরাম বলেন, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হা সমাজ সেবা থেকে রেজিষ্ট্রেশন নেওয়ার আগে থেকেই তারা সামাজিক উন্নয়ন মুলক কাজ করে চলেছে, সেই সাথে করোনা চলাকালীন আমার জানামতে তারা ১২৫০ টি পরিবারের মাঝে ৩৬৮৩৯১ টাকার খাদ্য সহায়তা ও ঈদ উপহার প্রদান করেছে।

দেশ এবং বিদেশের এই সহায়তায় অসহায় মানুষের মুখে হাসি ফুটছে সে জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সেই সাথে আজকে কর্মহীন বিল্লালকে ভ্যান প্রদান অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত অনুভব করছি।

আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা মিয়া সিরাজুল ইসলাম বলেন, বিল্লাল তাঁর বোনের চিকিৎসার জন্য তাঁর একমাত্র আয়ের উৎস ভ্যান বিক্রি করে ক্যান্সার আক্রান্ত বোনের চিকিৎসায় ব্যায় করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার ছোট ভাই আমেরিকা প্রবাসী মোতাকাব্বেরুল ইসলাম পিকুল, ফেসবুকে বিল্লালের অসহায়ত্ব দেখে তার পাশে দাড়ানোর ইচ্ছে পোষণ করেন। তাঁরই পরিপ্রেক্ষিতে আজ ভ্যানটি বিল্লালের হাতে তুলে দিতে পেরে নিজেদেরকে ধন্যমনে করছি। সেই সাথে মানবতার সেবাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে বিশেষ ভাবে অনুরোধ করছি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, শ্রীপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ওয়াসিম আকরাম। আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা মিয়া সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোমিন, ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ওসমান গনিসহ আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ।


সাইফুল্লাহ/এএস