যশোরের শার্শা উপজেলার নাভারণে সুমন হোসেন (২২) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকাল ৮.৩০টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুমন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে সুমন বুধবার সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
শার্শা থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





