দিনাজপুরের বিরামপুরে মাজেদা বেগম (৪৬) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাজেদা বেগম উপজেলার শাহিনপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।
শনিবার বিকাল ৫টায় পুলিশ নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে।
বিরামপুর থানার এসআই মো.আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার শাহিনপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের স্ত্রী মাজেদা এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন বিরামপুর থানায় খবর দেয়। বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সাকিলা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সুনির্দিষ্ট কোন কারণ এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় স্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।
এমকে





