রাজধানীর নীলক্ষেতে ইসলামিয়া বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আধাঘণ্টার অধিক সময় ধরে চেষ্টা চালিয়ে বুধবার রাত ১০ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক তারের মাধ্যমে এর সূত্রেপাত হতে পারে বলে ধারণা করেন তিনি।  
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের বাবুল জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই সদর দপ্তর ও পলাশি থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]