রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৩৮৮০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ লাখ ৮৬ হাজার ৩৫৩ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১ টিয়ার শেল এবং ২১৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এদিকে, কোনো ব্যক্তির কাছে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
এফএইচ





