ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল আহমেদ এ সাজা প্রদান করেন। পরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার উচাখিলা ইউনিয়নের রামদাস রবিদাসের ছেলে অর্জুন রবিদাস (৭০), সোহাগী ইউনিয়নের রাম গ্রীস চৌহানের ছেলে নন্দু চৌহান (৫৫) ও ঈশ্বরগঞ্জ পৌর এলাকার সন্তোষ ভাস্করের ছেলে রাজা ভাস্কর (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মঙ্গলবার তাদেরকে গাঁজা ও মাদকসহ আটক করা হয়।

এসএইচ