নীলফামারীর কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্থ্য কিন্ডার গার্টেন বিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক প্রণোদনা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে উপজেলা কিন্ডার পরিবারের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ জুন) সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে উপজেলার ৬০টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষক শিক্ষিকা এ মানববন্ধনে অংশ গ্রহন করে।

কিশোরগঞ্জ দারুন নাজাহ্ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল কাউয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কিশোরীগঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও মিলেনিয়াম ষ্টারস একাডেমির অধ্যক্ষ আব্দুর রউফ।

এ সময় আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ পাবলিক স্কুলের পরিচালক ফেরদৌস আলম,আহম্মেদ হোসেন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়,চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেটের পরিচালক মর্তূজা হোসেন,সানরাইজ কেজি স্কুলের পরিচালক আব্দুল মতিন,পাড়ের হাট জ্ঞান বিকাশ কেন্দ্রের পরিচালক তরণী কান্ত রায়, ভেরভেরী আইডিয়াল স্কুলের পরিচালক আব্দুল আজিজ।

মানববন্ধনে সহমত পোষন করে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফজলার রহমান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রেজা, সাবেক সাধরণ সম্পাদক ও অভিভাবক সদস্য হোসেন শহীদ সোহরাওয়ার্র্দী গ্রেনেট বাবু, সাহিত্য শিখা পরিষদের সভাপতি আজহারুল ইসলাম আল আজাদ প্রমূখ।

খাদেমুল/এমবি