পারিবারিক কলহের জের ধরে দেবর-ভাবি আত্মহত্যা করেছেন। এরা হলো আকলিমা আক্তার (৩০) ও তার দেবর রাজিব উদ্দিন (২০)।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আকলিমা উচালিয়া পাড়ার হেলাল মিয়ার স্ত্রী আর রাজিব তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উচালিয়াপাড়া গ্রামের হেলাল মিয়ার স্ত্রী আকলিমার সঙ্গে তার শাশুড়ি আওলিয়া বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমার সঙ্গে তার শাশুরির বাক-বিতণ্ড হয়।

এসময় রাজিব আকলিমার পক্ষ নিয়ে কথা বলতে গেলে তার মা তাকে বকা দেন। এ ঘটনায় অভিমান করে রাজিব রাত ৮টায় তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর কিছুক্ষণ পর আকলিমাও গলায় ফাঁস দেয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ জানান, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এআর