মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও উদ্বোধন করেন তিনি।

শনিবার বিকেলে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে তা প্রকাশ করেন । রোববার থেকে দেশের সব ডাকঘর থেকে এই স্মারক ডাকটিকিট বিক্রি শুরু হবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এআই