সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে ৩০ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় একটি ট্রলারও জব্দ করা হয়েছে।
বুধবার সকালে কক্সবাজার শহরের খুরুশকুল ঘাট সংলগ্ন বাঁকখালী নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজারের নুনিয়ারছড়া কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আটকদের মধ্যে হবিগঞ্জ, টাঙ্গাইল জেলা ছাড়াও কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন। তাদেরকে পরে নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে।
৪ আগস্ট সোমবার কক্সবাজার শহরের সমিতি পাড়ার মোহানায় মালয়েশিয়াগামী ট্রলার দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। এতে আহত হন আরও একজন।
বিভিন্ন সময় ট্রলার ডুবে ও সংঘর্ষে প্রাণহানীসহ নানা অঘটনের পরও উত্তাল সাগর পারি দিয়ে অব্যাহত রয়েছে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





