বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা দেখা গেছে। জলকামান, প্রিজনভ্যানসহ কার্যালয় এবং বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম খান আযাদ ছাড়া কার্যালয়ে কোনো নেতাকে দেখা যায়নি।

বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি বহাল রাখার পর সরেজমিনে এসব তথ্য পাওয়া গেছে।

এমএইচ/কেএইচ