লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে বান্দরবানের জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

লকডাউন চলাকালে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে। শুধু জরুরি সেবা অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “লোকসমাগম বেশি থাকায় এই তিন উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।”

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানান তিনি।

জেলায় হোম কোয়ারেন্টিনে আছে ৪১ জন এবং হাসপাতাল কোয়ারেন্টিনে আছে ৯ জন।

এমবি